ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:১১:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে একদিনে সংক্রমণ বাড়ল প্রায় ৩৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

ভারতে একদিনে সংক্রমণ বাড়ল প্রায় ৩৫ হাজার

ভারতে একদিনে সংক্রমণ বাড়ল প্রায় ৩৫ হাজার

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে শুক্রবার। এ সময় নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ৩৪ হাজার ৯৫৬ জন। আজ শনিবার এক ধাক্কায় তা হয়ে দাঁড়াল ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৮৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৬৭১ জনের। সব মিলিয়ে সারা দেশে মৃতের সংখ্যা ২৬ হাজার ২৭৩।

প্রতি দিন যে সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৯.৭ শতাংশ, যা আগের দিনের তুলনায় কয়েক ধাপ বেড়েছে।

সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। শুরু থেকেই ওই রাজ্যে করোনা সংক্রমণ বল্গাহীনভাবে বেড়েছে। শুধু মাত্র ওই রাজ্যেও ২ লক্ষ ৯২ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৫২ জনের। তামিলনাড়ুতে করোনা আক্রান্তে সংখ্যা ১ লক্ষ ৬০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২ হাজার ৩১৫ জনের। দিল্লিতে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ২০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৭১ জনের। উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশে করোনা সংক্রমণ ৪০ হাজার ছাড়িয়ে গেছে।