যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৩৬ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৩৬ লাখ ছাড়াল
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩৮ হাজার ৬৪৯ জনে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) এ তথ্য দিচ্ছে।
মোট শনাক্ত হওয়া রোগীর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্কেই শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৫৫১ জন।
নিউইয়র্কের পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় ৩ লাখ ৬৪ হাজার ৮৩৫ জন, ফ্লোরিডায় ৩ লাখ ২৭ হাজার ২৩৪ জন এবং টেক্সাসে ৩ লাখ ৮ হাজার ৬১১ জন রোগী শনাক্ত করা হয়েছে।
সিএসএসই’র তথ্য অনুযায়ী, এক লাখেরও বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এমন রাজ্যের মধ্যে রয়েছে নিউ জার্সি, ইলিনয়, অ্যারিজোনা, জর্জিয়া, ম্যাসাচুসেটস এবং পেনসিলভেনিয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, সারা বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ ভিটামিন ডি-র অভাবে ভুগছেন। গ্লোবাল হেলথ প্রবলেম বলা হচ্ছে ভিটামিন ডি-জনিত ঘাটতিকে।
প্রায় ৫০ থেকে ৯০ শতাংশ ভিটামিন ডি আসে সূর্যালোক থেকে। ত্বকের মাধ্যমে শোষণ হয় সেটি। প্রতিদিন ২০ মিনিট অন্তত রোদে থাকলে ৪০ শতাংশ ভিটামিন ডি শোষিত হয় ত্বকে। কিন্তু লকডাউনে এই রুটিন মানতে পেরেছেন কজন?
এ প্রসঙ্গে মেডিসিনের চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, বাইরে বের হওয়া কমে গেছে। এই কারণে প্রতিদিন কিছুক্ষণ হলেও রোদে থাকতে হবে। ছাদ না হলেও বারান্দা বা জানলা দিয়ে যে রোদ আসে, তা শরীরে লাগানো জরুরী। ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। দুধ, ছানা এ জাতীয় খাবারে ভিটামিন ডি রয়েছে। প্রয়োজনে সাপ্লিমেন্টস খাওয়া যেতে পারে। তবে তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এই প্রসঙ্গে ডায়েটিশিয়ান রেশমী চৌধুরী বলেন, যদি চিকিৎসকের বারণ না থাকে। সে ক্ষেত্রে রোজ একটি করে ডিম খেলে ভিটামিন ডি-র ঘাটতি পূরণ হতে পারে।
ভিটামিন ডি ঠিক মতো তৈরি না হলে ক্যালসিয়াম কাজ করতে পারে না। ফলে থাবা বসায় ছোটদের রিকেট থেকে শুরু করে বড়দের অস্টিওম্যালশিয়া, অস্টিওপোরেসিস প্রভৃতি নানাবিধ রোগ।
অন্যদিকে, ভিটামিন ডি-র সঙ্গে একাকিত্বের সংযোগের কথা বেশ কয়েকটি গবেষণাপত্রে উঠে এসেছে সম্প্রতি। ভিটামিন ডি থ্রি-র অভাবে শরীরে সেরোটোনিন হরমোনের ক্ষরণ ঠিকমতো হয় না, আমেরিকার কয়েকটি গবেষণাপত্রে এমনটা প্রকাশিত হয়েছে। সবমিলে ভিটামিন ডি-র ঘাটতি যে মানুষের শরীরে মারাত্মক প্রভাব ফেলছে, তা বলাই বাহুল্য।
চিকিৎসকরা বলছেন, রোদ থেকে পাওয়া ভিটামিন ডি-র কিন্তু কোনও বিকল্প নেই। তাই রোজ বরং খানিকটা রোদ মেখে নিন।
