ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:১১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬ লাখের বেশি

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬ লাখের বেশি

কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। করোনায় বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৬৬৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় এ সব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র এখনও করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩৬ লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৮ জনের।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭৮ লাখেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।