ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৪৬:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২০ মিনিটে করোনা শনাক্তের কিট উদ্ভাবন ব্রিটিশ বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা মাত্র ২০ মিনিটেই করা যাবে, এমন একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন বৃটিশ বিজ্ঞানীরা। এই পরীক্ষায় আঙ্গুলের অগ্রভাগ সামান্য ছিদ্র করে সেখান থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা হয়।

টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, এই পদ্ধতিতে এন্টিবডি টেস্ট শতকরা ৯৮.৬ ভাগ যথার্থ ফল পাওয়া গেছে। ব্রিটিশ সরকার এবিসি-১৯ নামের এই কিট বিতরণের পরিকল্পনা করছে। নতুন এই কিট বা পরীক্ষাটি যৌথভাবে উদ্ভাবন করেছে ইউকে র‌্যাপিড টেস্ট কনসোর্টিয়াম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আবিঙ্গডন হেলথের মতো শীর্ষ স্থানীয় কয়েকটি ডায়াগনস্টিক প্রতিষ্ঠান। এটিকে গেম চেঞ্জিং বলে আখ্যায়িত করা হয়েছে।

বর্তমানে বৃটেনে যে পদ্ধতিতে এন্টিবডি পরীক্ষা করা হয় তা বেশ সময়সাপেক্ষ। রক্তের নমুনা গবেষণাগারে পাঠানো পর্যন্ত অনেক সময় ব্যয় হয়। এক্ষেত্রে নতুন টেস্ট কিট এই প্রক্রিয়াকে উল্লেখযোগ্য গতি বৃদ্ধি করবে এবং অধিক হারে করোনা পরীক্ষা করা সম্ভব হবে।

এর উৎপাদনকারীরা এখন রেগুলেটরি অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে এই পরীক্ষা বিপুল পরিমানে চালানো হচ্ছে। সরকার আশা করছে ডিসেম্বরের আগেই কোভিড-১৯ স্ক্রিনিং কর্মসূচিতে গণহারে পরীক্ষা করার এক বিস্ময়কর পথ রচনা হবে।

এই এন্টিবডি পরীক্ষা কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন স্যার জন বেল। তিনি বলেছেন, এই দ্রুতগতির পরীক্ষা দৃশ্যত এক সত্যিকার বিস্ময়। এতে দেখা যাচ্ছে এ পরীক্ষা আমরা নিজেরাই করতে পারবো। তবে বিশেষজ্ঞরা বারবার সতর্ক সংকেত দিচ্ছেন। তারা বলছেন, একটি পজেটিভ এন্টিবডি টেস্ট মানেই একজন ব্যক্তি এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধীতার পক্ষে কোনো প্রমাণ নেই।

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবার টেস্ট এন্ড ট্রেস এর প্রধান দিদো হার্ডিং বলেছেন, ব্যাপক ভিত্তিতে এই এন্টিবডি পরীক্ষা তাৎক্ষণিকভাবে চালু করার পরিকল্পনা নেই। প্রথম দফায় এটা বিতরণ করা হবে শুধু স্বাস্থ্যকর্মীদের কাছে। তারপর এটা সবার জন্য দেয়া হবে।

-জেডসি