ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৪৬:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ৬৪ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৬৪ হাজার মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩৭ লাখ ৬২ হাজার ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।এছাড়া একই সময়ে করোনায় মারা গেছে ৫১৪ জন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে।

গত ছয় দিন যুক্তরাষ্ট্রে দৈনিক ৬০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে গত শুক্রবার সর্বাধিক ৭৭ হাজার ৬৩৮ জন শনাক্ত হয়।

-জেডসি