ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১:১৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউএস-বাংলার ঢাকা-রাজশাহী ফ্লাইট কাল থেকে শুরু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

ইউএস-বাংলার ঢাকা-রাজশাহী ফ্লাইট কাল থেকে শুরু

ইউএস-বাংলার ঢাকা-রাজশাহী ফ্লাইট কাল থেকে শুরু

দীর্ঘ প্রায় চার মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে  ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। ১০টা ৫০ মিনিট ও ৩টা ২০ মিনিটে পর্যায়ক্রমে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবে।

পুনরায় বেলা ১১টা ২০ মিনিট ও ৩টা ৫০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যায়ক্রমে দুপুর ১২টা ৫ মিনিট ও বিকাল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করবে।

সব প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য নূন্যতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকেট করলে গ্রাহকরা ভাড়ার ওপর ১২ শতাংশ মূল্যছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকরা ১২ শতাংশ মূল্যছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিস থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।

৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

বর্তমানে কোভিড-১৯ মহামারিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট রাজশাহী ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।