ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৪৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পশ্চিমবঙ্গে করোনা মোকাবেলায় সপ্তাহে দুইদিন লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের তাণ্ডব বেড়েই চলছে। ফলে এবার নতুন লকডাউন কৌশল গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, রাজ্যজুড়ে এখন থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন কার্যকর থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রবিবার (১৯ জুলাই) ২৪ ঘণ্টায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১২ জনে। বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। ২,২৭৮ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে রাজ্যে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৮৭ জনে।

এমন অবস্থায় সপ্তাহে দুইদিন রাজ্যকে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়ে সরকার। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, এ সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যজুড়ে সম্পূর্ণ ও কড়া লকডাউন জারি থাকবে। আগামী সপ্তাহে বুধবার রাজ্যে পুরো লকডাউন থাকবে। আরেকটি দিন কবে তা পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

-জেডসি