ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৪৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে সোমবার মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৬০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এ নিয়ে প্রতিদিনের হিসাবে পরপর সপ্তম দিনের মতো যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।

দেশটিতে গত শুক্রবার সর্বোচ্চ ৭৭ হাজার ৬৩৮ জন আক্রান্ত হয়। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আরও ৪৮৮ জন প্রাণ হারিয়েছে এবং ৬১ হাজার ২৮৮ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪০ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র কখনোই তাদের দেশের করোনা আক্রান্তের প্রথম ঢেউ থেকে বেরিয়ে আসতে পারেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষকওে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

এতে এ দুই অঞ্চলের রাজ্যগুলোর ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে। এসব অঞ্চলে বর্তমানে মাস্ক পরার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এবং করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ ফের জোরদার করা হয়েছে। অবশেষে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক পরার পক্ষে কথা বলেন।

কোভিড-১৯ মহামারিতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তালিকার শীর্ষে উঠে আসায় নভেম্বরের নির্বাচনে তিনি চরম বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছেন জরিপ থেকে এমন আভাস পাওয়ার পর এ ব্যাপারে ট্রাম্প তার সুর পাল্টালেন।

টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘অনেক মানুষ বলছেন যে যখন আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছেন না তখন একজন দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হচ্ছে মাস্ক পরিধান করা।’ তিনি আরও বলেন, ‘আপনাদের পছন্দের প্রেসিডেন্ট আমার চেয়ে বেশি দেশপ্রেমিক যুক্তরাষ্ট্রে আর কেউ নেই!’

রোববার ফক্স নিউজে সম্প্রচার করা এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক পরার ব্যাপারে রাষ্ট্রীয় কোন আদেশ জারির বিরোধিতা করে বলেছিলেন, এ ব্যাপারে ‘আমি চাই জনগণের একান্ত স্বাধীনতা থাকুক।’