ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৪৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে মোট আক্রান্ত ১১ লাখের বেশি, মৃত্যু ২৮ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

ভারতে মোট আক্রান্ত ১১ লাখের বেশি, মৃত্যু ২৮ হাজার ছাড়াল

ভারতে মোট আক্রান্ত ১১ লাখের বেশি, মৃত্যু ২৮ হাজার ছাড়াল

ভারতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৪৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। যা গত দু-তিন দিনের নিরিখে একটু হলেও কম। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১১ লাখ ৫৫ হাজার ১৯১ জন।

আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। প্রতিদিন যে সংখ্যক মানুষের টেস্ট হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১১.১ শতাংশ।

আক্রান্তের পাশাপাশি ধারাবাহিক ভাবে মৃত্যু বেড়ে ২৮ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৫৮৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট ২৮ হাজার ০৮৪ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।

এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে ১২ হাজার ৩০ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে তিন হাজার ৬৬৩ জনের। দু’হাজার ৫৫১ জনের প্রাণহানি নিয়ে মৃত্যু-তালিকার তৃতীয় স্থানে তামিলনাড়ু।

এদিকে গুজরাটে দু’হাজার ১৬২ জন প্রাণ হারিয়েছেন করোনার কারণে। কর্নাটক (১,৪০৩), উত্তরপ্রদেশ (১,১৯২) ও পশ্চিমবঙ্গে (১,১৪৭) মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে বেড়েই চলেছে।

এরপর ক্রমান্বয়ে রয়েছে মধ্যপ্রদেশ (৭৩৮), অন্ধ্রপ্রদেশ (৬৯৬), রাজস্থান (৫৬৮), তেলঙ্গানা (৪২২), হরিয়ানা (৩৫৫), পঞ্জাব (২৬২), জম্মু ও কাশ্মীর (২৫৪), বিহার (২১৭)। বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা এখনও ১০০ পেরোয়নি।