সুনামগঞ্জে যাত্রী নিয়ে খালে বাস, সবাই জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়েছে। সেই সময় বাসে থাকা ৭ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ৩ জনের চিকিৎসা চলছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুখলেসুর রহমান জানান, দুর্ঘটনার সময় বাসে যাত্রী ছিল ৭ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে প্রাথমিকভাবে ৩ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর মিজবাহ জানান, দুর্ঘটনাকবলিত বাস থেকে সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
-জেডসি
