পুরস্কারের এক মিলিয়ন ইউরো দান করলেন গ্রেটা থানবার্গ
ডেস্ক রিপোর্ট
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পর্তুগালের একটি মানবাধিকার সংগঠনের কাছ থেকে পাওয়া এক মিলিয়ন ইউরো সমমূল্যের পুরস্কারের পুরো অর্থ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৭০ লাখ টাকা) মানুষের কল্যাণে দান করে দিয়েছেন সাড়া জাগানো সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। এর আগে পর্তুগালের গুলবেনকিয়ান পুরস্কারে ভূষিত হন এই সুইডিশ কিশোরী।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, গ্রেটা থানবার্গ অতীতে যত পুরস্কার পেয়েছেন- এই পুরস্কার হচ্ছে সবচেয়ে বড় অংকের। কিন্তু এই বিপুল অর্থের পুরোটাই দান করে দিলেন জলবায়ু আন্দোলন নিয়ে আলোচিত এই সুইডিশ কিশোরী।
এদিকে, গত সোমবার অনলাইনে এক ভিডিওবার্তার গ্রেটা বলেন, পুরস্কারের এই অর্থ আমার কল্পনার চেয়েও বেশি। এি পুরস্কারের পুরো অর্থ আমার ফাউন্ডেশনের মাধ্যমে জলবায়ু ও পরিবেশগত সংকটে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য কাজ করা বিভিন্ন সংস্থ এবং প্রকল্পগুলোতে দান করা হবে।
-জেডসি
