ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ০:৫৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরলেন সৌদি আরবে আটকেপড়া ৪১৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দায় আটকেপড়া ৪১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

আজ বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ (চার্টার) ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গণমাধ্যমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, আগত যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি।

জানা গেছে, করোনা প্রাদুর্ভাবে সৌদিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে। দেশে ফেরাদের মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

-জেডসি