ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৪৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় আক্রান্ত প্রায় ১২ লাখ, মৃত ২৮,৭৩২

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় ১২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং এই পর্যন্ত ২৮ হাজার ৭৩২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।এতে দেশটিতে মোট ১১ লাখ ৯২ হাজার ৯১৫ জন করোনায় সংক্রমিত হয়েছে।

আজ সকাল সাড়ে ৯ টায় দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর ওই তথ্য জানিয়েছে।

আজ সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৭২৪ জন আক্রান্ত এবং একইসময়ে ৬৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।মোট আক্রান্তের মধ্যে ৭ লাখ ৫৩ হাজার ৫০ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হয়েছে ৪ লাখ ১১ হাজার ১৩৩।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬১ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৩০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৫ জন করোনা রোগীর মৃত্যু হওয়ায় রাজ্যটিতে এ পর্যন্ত মোট ১ হাজার ১৮২ জন প্রাণ হারিয়েছে।

ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। সেখানে এ পর্যন্ত ৩ লাখ ২৭ হাজার ৩১ জন আক্রান্ত ও ১২ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া রাজধানী দিল্লিতে ৩ হাজার ৬৯০, তামিলনাড়ুতে ২ হাজার ৬২৬, গুজরাটে ২ হাজার ১৯৬, কর্ণাটকে ১ হাজার ৪৬৪, উত্তর প্রদেশে ১ হাজার ২২৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ এর প্রেক্ষিতে জনস্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক ব্যবস্থার অঙ্গ হিসেবে যে নীতি-নির্দেশিকা জারি করেছে, তাতে দৈনিক প্রতি ১০ লাখ জনসংখ্যায় ১৪০টি করে নমুনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে ভারতে ১৯টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে দৈনিক প্রতি ১০ লাখ জনসংখ্যায় ১৪০টিরও বেশি নমুনা পরীক্ষা হচ্ছে।

বিভিন্ন রাজ্যের মধ্যে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা সবচেয়ে বেশি গোয়ায়। রাজ্যেটিতে দৈনিক প্রতি ১০ লাখ জনসংখ্যায় ১ হাজার ৩৩৩টি করে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলছে, ভারতে নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে এবং বর্তমানে এই হার ৮.০৭ শতাংশে দাঁড়িয়েছে।

-জেডসি