ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:২০:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে একদিনে ৪৫৭২০ নতুন সংক্রমণ, মৃত্যু ১১২৯

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ভারতে একদিনে ৪৫৭২০ নতুন সংক্রমণ, মৃত্যু ১১২৯

ভারতে একদিনে ৪৫৭২০ নতুন সংক্রমণ, মৃত্যু ১১২৯

ভারেত লাফিয়ে লাফিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ বৃহস্পতিবার দেশটিতে মোট আক্রান্ত আক্রান্ত ১২ লাখ ছাড়াল। ৩৯-৪০ হাজার করে দৈনিক বৃদ্ধির পর গত দু’দিন ৩৭ হাজারের গণ্ডিতে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা।

আজ বৃহস্পতিবার সেই বৃদ্ধি এক লাফে বেড়ে প্রায় ৪৬ হাজার হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন, একদিনে বৃদ্ধির নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জন।

আক্রান্তের পাশাপাশি সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১৩.৩ শতাংশ।

আক্রান্তের পাশাপাশি ধারাবাহিক ভাবে মৃত্যু বেড়ে ২৯ হাজারের ঘর ছাড়িয়ে গেল। গত এক মাসে দৈনিক মৃত্যু ছিল ৫০০ থেকে ৬৫০-র গণ্ডিতে। আজ তা লাফ দিয়ে হাজার ছাড়াল!

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে এক হাজার ১২৯ জনের। এ নিয়ে দেশে মোট ২৯ হাজার ৮৬১ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।