ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফরিদপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

ফরিদপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ফরিদপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ফরিদপুরে যৌতুকের দাবিতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় দগ্ধ গৃহবধূর আট দিন পর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

নিহত জোৎনা বেগম সদর উপজেলার ঘোড়াদাহ গ্রামের রাশেদ মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকে জোৎনার স্বামী রাশেদ ও তার ভাই পলাতক রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ১৬ জুলাই পারিবারিক কলাহ ও যৌতুকের দাবি নিয়ে জোৎনা-রাশেদ দম্পতির ঝগড়া হয়। পরে রাশেদ ও তার পরিবারের সদস্যরা জোৎনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

জোৎনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ওসি বলেন, ‘এ ঘটনায় জোৎনার ভাই জলিল শেখ বাদী হয়ে থানায় মামালা দায়ের করেছেন। আমরা অপরাধীকে ধরার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই নিহতের স্বামীসহ অন্যদের আইনের আওতায় আনতে সক্ষম হব।’