ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:৫১:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কোরবানির পশু পরিবহনে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

কোরবানির পশু পরিবহনে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস চালু

কোরবানির পশু পরিবহনে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস চালু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে স্বল্প ভাড়ায় পশ্চিমাঞ্চল তথা দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষে পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী কোরবানি পশু পরিবহনে রেলের আরো দুইটি স্পেশাল ট্রেন চলাচল শুরু করবে। রেলপথে পশু পরিবহনের জন্য সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে চাহিদা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, আজ ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ট্রেন ছাড়ার সময়সূচি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করা ট্রেনটি দুপুর ১টা নাগাদ খুলনা থেকে যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, ঈশ্বরদী, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী, তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টা নাগাদ ঢাকা পৌঁছাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা ট্রেন বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিবে রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ঢাকা পৌঁছাবে।

প্রান্তিক খামারিদের উৎসাহ প্রদান ও কোরবানির পশু সহজে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য খুব স্বল্প মূল্যে পশু পরিবহনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

রেলে কোরবানির পশু পরিবহনে কিলোমিটার প্রতি মাত্র ২০ টাকা খরচ হবে। এছাড়া ব্রডগেজের একটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।