ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:৪২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৩২ হাজার, আক্রান্ত প্রায় ১৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৩২ হাজার, আক্রান্ত প্রায় ১৪ লাখ

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৩২ হাজার, আক্রান্ত প্রায় ১৪ লাখ

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৩২ হাজার। আক্রান্ত প্রায় ১৪ লাখের কাছাকাছি পৌঁছে গেছে।  ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের নিরিখেও একের পর এক রেকর্ড হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৬১ জন নতুন করে সংক্রমিত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২।

তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমে হয়েছে ১১ শতাংশ। শনিবার এই হার ছিল ১১.৬২ শতাংশ। প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার।

মৃত্যুর নিরিখে স্পেন ও ফ্রান্সকে আগেই টপকে গিয়েছে ভারত। সামনেই রয়েছে ইটালি। সেখানে মৃতের সংখ্যা ৩৫ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, রবিবার দেশে মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭০৫ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৩।