ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:৩৭:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উ. কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, সীমান্ত শহর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

উ. কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, সীমান্ত শহর বন্ধ

উ. কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, সীমান্ত শহর বন্ধ

উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়া থেকে আসা এক ব্যক্তির কোভিড-১৯ উপসর্গ ছিল।

উত্তর কোরিয়া বলছে, দেশটিতে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্তবর্তী কেসং শহরকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে সেখানে লকডাউন জারি করা হয়েছে।

বলা হচ্ছে, আক্রান্ত ব্যক্তি গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরে এসেছে।

এর পর পরই উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বৈঠক ডেকেছেন তার পলিটব্যুরোর সদস্যদের সঙ্গে।

‘ভাইরাসটি হয়তো দেশে ঢুকে পড়েছে,’ রাষ্ট্রীয় বার্তা সংস্থার কাছে এই মন্তব্য করেছেন কিম জং আন।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ায় এটাই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ। এর আগে দেশটিকে করোনাভইরাস থেকে মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল।