ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:৪৪:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ট্রেলিয়ায় করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

অস্ট্রেলিয়ায় করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

অস্ট্রেলিয়ায় করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর আজ রোববার অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। আজ দেশটিতে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির

কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের সংখ্যাও বাড়ছে। সবশেষ এই প্রকোপের কেন্দ্র ভিক্টোরিয়া রাজ্যে রোববার ৪৫৯ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শনিবার এই সংখ্যা ছিল ৩৫৭।

ভিক্টোরিয়ার বাইরে অন্যান্য এলাকায়ও আরো অনেকে আক্রান্ত হয়েছেন। সারা দেশে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ এবং আক্রান্ত ১৪,০০০।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহত্তর শহর মেলবোর্নে গত দুই সপ্তাহ ধরে লাকডাউন জারি রয়েছে। শহরে মাস্ক পরাও বাধ্যতামূলক। জরুরি কাজ ছাড়া লোকজন যাতে ভিক্টোরিয়াতে আসতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় পুলিশ টহল দিচ্ছে।