ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৬:০২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৭০৩ জন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৭০৩ জন

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৭০৩ জন

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোমবার দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৭৭০৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭০৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৬।

তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও গত কয়েকদিনে সংক্রমণের হার কিছুটা কমেছে। প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৯.০৩ শতাংশ।

মৃত্যুর নিরিখে স্পেন ও ফ্রান্সকে আগেই টপকে গেছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। এ নিয়ে দেশে মোট ৩৩ হাজার ৪২৫ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৩ হাজার ৮৮৩ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গিয়েছে তিন হাজার ৮৫৩ জনের। তিন হাজার ৫৭১ জনের মৃত্যু নিয়ে তালিকার তৃতীয় স্থানে তামিলনাড়ু। গুজরাটে দু’হাজার ৩৪৮ জন প্রাণ হারিয়েছেন করোনার কারণে। কর্নাটক (১,৯৫৩), উত্তরপ্রদেশ (১,৪৫৬), পশ্চিমবঙ্গ (১,৪১১) ও অন্ধ্রপ্রদেশে (১,০৯০)।