ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:৩১:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা আজ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আজহা পালন করা হচ্ছে। করোনাভাইরাসের মহামারির কারণে শুক্রবার স্থানীয় সময় সকাল থেকেই দেশগুলোর বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, দুবাই, শারজাহর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজের পর থেকে সব মসজিদে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি মসজিদ।

আবুধাবিতে ঈদের নামাজ স্থানীয় সময় ৬টা ৭ মিনিটে, আল আইনে ৬টা ১ মিনিটে, শারজায় ৬টা ২ মিনিটে, আজমানে ৬টা ২ মিনিটে, ফুজাইরায় ৫টা ৫৮ মিনিটে, উম্মে আল কুইনে ৬টা ১ মিনিটে ও রাস আল খাইমায় ৫টা ৫৯ মিনিটে অনুষ্ঠিত হয়।

এদিকে মুসলমানদের বড় ধরনের এ উৎসব ঘিরে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশগুলোর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

-জেডসি