স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেশের রাজনীতিবিদদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার শেখ আখতার হোসেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।
এর আগে গত ২ জুলাই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাতে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি।
গত বছর খালেদা জিয়া যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, তখনো তাকে প্রধানমন্ত্রীর ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে খালেদা জিয়াও সেই ইফতারে যাননি।
১০.০৭.২০১৪