ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:৩৪:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৫৭ হাজার, মৃত্যু ৫৭৯৮

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ২ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে শুরু হওয়া করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যাও এক কোটি ৮০ লাখ ছাড়িয়েছি।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন। মারা গেছেন ৫৭৯৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় পৌনে দুই লাখ মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮০ লাখ ১১ হাজার ৮৪৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৮৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ২৩২ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজার ৩১৮ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৯৮ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ৬২ হাজার ৯০৩ জন।

করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৭ লাখ ৮ হাজার ৮৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৬১৬ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৪ হাজার ৫১ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৭ লাখ ৫১ হাজার ৯১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪০৩ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৬ হাজার ৮৭৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৫ হাজার ৪৪৩ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৮ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

-জেডসি