ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২২:৩০:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারির সময়ে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য। সরকার জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে; গরীব, এতিম, অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে।

শোকের মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, করোনার এই দুঃসময়ে সহযোগী সংগঠনগুলো ভালো কাজ করছে। এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এজন্য জাতির পিতা সম্পর্কে সবাইকে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী পড়লে নিজের আদর্শ বাস্তবায়ন করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

-জেডসি