ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:৩৪:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে আরো ৬১ হাজার ২৬২ জন করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

যুক্তরাষ্ট্রে আরো ৬১ হাজার ২৬২ জন করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রে আরো ৬১ হাজার ২৬২ জন করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব থেকে এ তথ্য জানা গেছে।

বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটির মতে, টানা গত পাঁচদিন ধরেই দেশটিতে ৬০ হাজারেরও বেশি করে করোনার সংক্রমণ ঘটছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১ হাজার ৫১ জন।

দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখেরও বেশি এবং মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩১৯ জন। বিশ্বে আক্রান্ত ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি।

এদিকে, শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আরো ১৭৯ জন মারা গেছে। এ নিয়ে এই রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৪৩ জনে। এর মধ্যে ফ্লোরিডা থেকে দ্বিগুণ জনসংখ্যার রাজ্য ক্যালিফোর্নিয়াতেও অধিক হারে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।