ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:১৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ৫০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পাকিস্তানে টানা তিন দিনের মৌসুমী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী।দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুন, সিন্ধু, পাঞ্জাব, গিলগিত-বলতিস্তান প্রদেশে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার আল জাজিরা জানায়, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুন প্রদেশে বৃষ্টিপাতের কারণে ১৯ জন, দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে ১২ জন, পাঞ্জাবে আট জন ও গিলগিত-বালতিস্তানে ১০ জনের মৃত্যু হয়েছে।

খবর অনুযায়ী, বৃষ্টিপাতে সিন্ধু প্রদেশের ১০০ বাড়িঘর ক্ষতির শিকার হয়েছে। প্লাবিত হয়েছে সেখানকার নালা ও খাল। রোববার প্রদেশটির বন্যায় আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে সেনাবাহিনী। এরইমধ্যে ১০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে বৃষ্টিপাতে বেলুচিস্তানেও ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বন্যার কারণে প্রদেশটির অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আর কয়েক ডজন মানুষ নিখোঁজের কথা জানিয়েছেন প্রদেশটি দুর্যোগ ব্যবস্থানা কর্তৃপক্ষের মুখপাত্র ইউনুস আজিজ মেগাল।

-জেডসি