ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:১৩:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ১৯ হাজার, মৃত্যু ৪৭৯৮

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে শুরু হওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৫৯৬ জন। মারা গেছেন ৪৭৯৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন পৌনে দুই লাখ মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ হাজার ২৬৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৯৭১ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৭৯৯ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন।

করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে এক লাখ এক হাজার ১৩৬ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ২২ লাখ ১৪ হাজার ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৪৬৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ২৭৮ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৭ হাজার ৫৩৬ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৩১ জনের। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৮৫৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৪০৮ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৯৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

-জেডসি