ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২০:৫৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাঠে ফিরেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় ঘরেই গুটিকয়েক খেলোয়াড় নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছে। তবে এবার মাঠে ফিরেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছেলেদের পর এবার জাহানারা-সালমারা শুরু করেছেন মাঠের অনুশীলন। আজ সোমবার থেকে কয়েকটি ভেন্যুতে শুরু হয়েছে এই অনুশীলন।

ঈদের আগেই ছেলেদের একক অনুশীলনের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ঝালিয়ে নেন মুশফিক-মাহমুদুল্লাহরা।

ছেলেদের পর এবার মাঠে নেমেছেন নারী ক্রিকেটাররাও। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামসহ বগুড়া ও খুলনায় একক অনুশীলন করেন ৯ নারী ক্রিকেটার।

মিরপুরে অনুশীলন করেন শামিমা সুলতানা, শারমিন সুপ্তা, জাহানারা আলম, নাহিদা আক্তার। আগামীকাল অনুশীলনে নামবেন লতা মণ্ডল।

এছাড়া খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুনের অনুশীলন করার কথা রয়েছে। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করবেন খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা।

-জেডসি