করোনার হানা, জাতীয় নির্বাচন পেছানোর দাবি নিউজিল্যান্ডে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
১০২ দিন পর গত মঙ্গলবার নতুন করে কোভিড সংক্রমণ দেখা দেওয়ায় নিউজিল্যান্ডে নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা জুডিথ কলিন্স। খবর বিবিসি, এএফপি
মঙ্গলবার অকল্যান্ডের একটি পরিবারের ৪ সদস্যের দেহে কোভিড ধরা পড়ে। এর আগে টানা ১০২ দিন নিউজিল্যান্ডে স্থানীয়ভাবে কোনো সংক্রমণের ঘটনা জানা যায়নি।
প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেন, নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে কোভিডে নতুন যে সংক্রমণ ধরা পড়েছে তার পূর্ণাঙ্গ প্রভাব বিবেচনা করে দেখতে হবে।
এদিকে, দীর্ঘ ৩ মাসের বেশি সময় পর মঙ্গলবার প্রথম স্থানীয় সংক্রমণ শনাক্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হতেই দেশটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী কিনতে সুপারমার্কেটে হুমড়ি খেয়ে পড়েছেন।
-জেডসি
