ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৭:১৩:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাঙ্গেরের হামলা থেকে স্ত্রীকে বাঁচালেন এক অস্ট্রেলিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার

হাঙ্গেরের হামলা থেকে স্ত্রীকে বাঁচালেন এক অস্ট্রেলিয়ান

হাঙ্গেরের হামলা থেকে স্ত্রীকে বাঁচালেন এক অস্ট্রেলিয়ান

নিউ সাউথ ওয়েলসের একটি সমুদ্র সৈকতে সার্ফ করার সময় এক নারীর ওপর হাঙ্গর আক্রমণ চালায়। তৎক্ষণাৎ তার স্বামী সার্ফবোর্ড থেকে ওই হাঙ্গরের ওপর ঝাঁপিয়ে পড়েন।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গরটিকে তিনি বার বার ঘুষি দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত না তার স্ত্রীকে ছেড়ে দিচ্ছে।

হামলার সময় শ্যান্টেল ডয়েল (৩৫) নিউ সাউথ ওয়েলসের পোর্ট ম্যাককুয়েরিতে শেলি বিচে সার্ফিং করছিলেন।

তার স্বামী হাঙরটিকে টানা ঘুষি মেরে স্ত্রীকে এর কবল থেকে উদ্ধার করেন, এরপর মিস ডয়েলকে তিনি তীরে উঠে আসতেও সাহায্য করেন।

ডান পায়ে গুরুতর আহত অবস্থায় ডয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিশেষজ্ঞের বরাত দিয়ে পোর্ট ম্যাককুয়েরি নিউজ জানিয়েছে যে, এই বিশেষজ্ঞরা ধারণা করছেন যে মিস ডয়েলের ওপর তিন মিটার বা প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অল্পবয়সী সাদা হাঙ্গর হামলা চালাতে পারে।

সার্ফ লাইফ সেভিং-এনএসডব্লিউ এর প্রধান নির্বাহী স্টিভেন পিয়ার্স এতো দ্রুত ও সাহসী পদক্ষেপের জন্য ওই নারীর স্বামীর ব্যাপক প্রশংসা করেন। গণমাধ্যমে ওই ব্যক্তির নাম মার্ক র‍্যাপলে বলে জানা গেছে।