ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ১৯:৩৩:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২০২৪

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার

ছবি: উইমেননিউজ২৪

ছবি: উইমেননিউজ২৪

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৩২ প্রাণ। এতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৬৫৭ জনে। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছে আরো দুই হাজার ২৪ জন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।আর নতুন এক হাজার ৩১৫ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৯৫০ জন।ফলে বর্তমানে সক্রিয় করোনা সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৯৪২ জন। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ।

আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নতুন মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন।২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন, ষাটোর্ধ্ব ১৯ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৪ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের ছয়জন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগের দুইজন এবং বরিশাল বিভাগের ছিলেন তিনজন। রোগী শনাক্তের তুলনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি