ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ১৯:৩৩:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন করার জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান দেয়া হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানান, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে সব ধর্মাবলম্বীদের সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী এ অনুদান দেন, যাতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবটি ভালোভাবে উদযাপন করতে পারেন।

আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। দেশের প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য ও প্যাগোডায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হবে।

দিবসটিতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বৌদ্ধ ধর্মালম্বীরা তাদের উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থণা করেন।

-জেডসি