ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৫:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে একটি ডোবায় নেমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃতরা হলেন- মা রাশেদা আখতার (৩৮) এবং তার মেয়ে ময়না আখতার (১২)।

ওসি জাকির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কিভাবে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় এন আর বি গ্লোবাল ব্যাংকের পেছনের ডোবায় কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

-জেডসি