ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৮:২০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১ লাখ ৯১ হাজার, মৃত্যু ৪০৮৩

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে পৌনে ৮ লাখ পার হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ২০ লাখ।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৫২১ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৩ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজারের বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৪১ হাজার ৩০৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭৭ হাজার ১৯৪ জন।

তবে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৬৭০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। দেশটিতে প্রতিদিনই গড়ে ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ১২ হাজার ২৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ৭১৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৬৩ হাজার ২৩৫ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৬৫৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ১ হাজার ৬০৪। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯২৫ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৭ হাজার ৭৪৫ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৭৪০ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৯ হাজার ৮৮৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৮২ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৯৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৬০ হাজার ৫৯১ জন।

-জেডসি