ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:২০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩৫ টাকার জন্য মেয়েকে পিটিয়ে হত্যা!

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১১ এএম, ২৮ জুলাই ২০১৭ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালী পৌর এলাকায় বাবার পকেট থেকে না বলে ৩৫ টাকা নেওয়ায় এক শিশুকন্যাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

নিহত শিশু হিরা (১০) উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের হারুণ শেখের মেয়ে। সে ভুষণা লক্ষ্মণদিয়া সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ হারুণ শেখকে আটক করেছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উইমেননিউজকে জানান, লক্ষ্মণদিয়া গ্রামের ভ্যানচালক হারুণ শেখ দ্বিতীয় স্ত্রী ও প্রথমপক্ষের দুই সন্তান হিরা ও শোয়াইবকে নিয়ে একসঙ্গে থাকেন। গতকাল বৃহস্পতিবার স্কুলের যাওয়ার সময় হিরা না বলে বাবার পকেট থেকে ৩৫ টাকা নিয়ে নেয়। সন্ধ্যায় বাড়ি ফিরে হারুণ এটা জানতে পারেন। ‘টাকা চুরির অপরাধে হিরাকে বেদম মারধর করেন হারুণ। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পর লাশ ফেলে পালিয়ে যান তিনি।’ ওসি আরো জানান, রাতেই পুলিশ হারুণ শেখকে আটক করে। হারুণ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।