করোনায় প্রাণ গেল আরো ৪১ জনের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৪১ প্রাণ। তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী নয়জন। একই সময়ে আর নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৬৮ জন।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৮৭ হাজার ৯৫৯।আর করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২২ জনের।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।
করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৮ দশমিক ৬৯ শতাংশ।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
