ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৪:১৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত প্রায় ৭০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার

ভারতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত প্রায় ৭০ হাজার

ভারতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত প্রায় ৭০ হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৮৭৮ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন, যা এখনও অবধি সর্বোচ্চ। ওই সময়ের মধ্যে, আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৭ হাজার ৫৬০ ও ৬০ হাজার ৩৫৫ জন। অর্থাৎ এক দিনে আক্রান্ত বৃদ্ধির নিরিখে আমেরিকা ও ব্রাজিলের থেকে ভারতের এগিয়ে থাকার পরিসংখ্যান আজও অব্যাহত।

প্রায় ৭০ হাজার নতুন সংক্রমণের জেরে দেশটিতে মোট করোনা আক্রান্ত হলেন ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০১ জন। সেখানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৬ লক্ষ ২১ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৫ লক্ষ ৩২ হাজার।

গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ হার কমে হয়েছে ৬.৮৩ শতাংশ। অগস্টের শুরু থেকেই দেশে করোনা পরীক্ষাও অনেক বেশি সংখ্যায় হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ২৩ হাজার ৮৩৬ জনের। যা করোনাকালের মধ্যে এখনও অবধি সর্বোচ্চ।

দেশটিতে কোভিড রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান এখন পর্যন্ত মোট ২২ লক্ষ ২২ হাজার ৫৭৭ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের প্রায় ৭৪.৬৯ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৬৩১ জন।

স্পেন, ফ্রান্স, ইটালি, ব্রিটেনের মতো দেশকে পিছনে ফেলে, মৃত্যুর নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত। যদিও দেশে মৃত্যুর হার ওই সব দেশগুলির তুলনায় ভারতে অনেকটাই কম।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৪৫ জনের। এ নিয়ে দেশে মোট ৫৫ হাজার ৭৯৪ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।

এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২১ হাজার ৬৯৮ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত আজ ৬ হাজার ৩৪০ জন। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ২৭০ জন। কর্নাটকেও মৃতের সংখ্যা দিল্লির থেকেও বেশি (৪,৫২২)। অন্ধ্রপ্রদেশ (৩,০৯২), গুজরাত (২,৮৬৭), উত্তরপ্রদেশ (২,৭৯৭), পশ্চিমবঙ্গ (২,৬৮৯) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে।