ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৪:১৯:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে একদিনে আরো ৬৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন ৬০ হাজারের বেশি অব্যাহতভাবে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এরিধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯,২৩৯ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৯১২ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭,৯৮৯ জন। দেশে এখন সুস্থতার হার ৭৪.৮৯ শতাংশ। আর মৃত্যুহার ১.৮৬ শতাংশ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বুলেটিন অনুসারে ২৩ অগস্ট রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০,৪৪,৯৪০। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৬,৭০৬ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ২২,৮০,৫৬৬ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৭,০৭,৬৬৮।

ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই মারাঠা প্রদেশে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। মহারাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা সাড়ে ছ’লক্ষেরও বেশি। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬,৫৭,৪৫০ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ২১,৬৯৮ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪,৭০,৮৭৩ জন। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেস ১,৬৪,৮৭৯।

দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৭,৪৩০। মৃত্যু হয়েছে ৬৩৪০ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩,০৭,৬৭৭ জন। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ৫৩,৪১৩।

তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৩৪,৯৪০ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩০৯২ জনের। অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৪৪,০৪৫ জন। এখানে অ্যাকটিভ কেস ৮৭,৮০৩।

চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৪,৫৪৬। এ যাবৎ কর্নাটকে কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৫২২ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১,৭৬,৯৪২ জন। কর্নাটকে অ্যাকটিভ কেস ৮৩,০৮২।

পঞ্চম স্থানে রয়েছে দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ১,৫৮,৬০৪। করোনায় মৃত্যু হয়েছে ৪২৭০ জনের। দিল্লিতে সুস্থ হয়েছেন ১,৪২,৯০৮ জন। রাজধানী শহরে অ্যাকটিভ কেস ১১,৪২৬।


-জেডসি