ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২:৫৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনা আক্রান্ত ৩১ লাখ ছাড়ালো, মৃত্যু ৫৭,৫৪২

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ছাড়িয়ে গেছে। আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, এ পর্যন্ত ৩১ লাখ ৬ হাজার ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭ হাজার ৫৪২ জন করোনা রোগী।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৪০৮টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৮৩৬ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। হাসপাতাল অথবা হোম আইসোলেশনে  থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৩৫ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৭ লাখ ১০ হাজার ৭৭১ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।

২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে ভারত অবশ্য কিছুদিন ধরে অব্যাহতভাবে বিশ্বে এগিয়ে রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে, আমেরিকা ও ব্রাজিলে নয়া সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৩৪ হাজার ৭৫৯ ও ২৩ হাজার ৪২১ জন। এভাবে সংক্রমণ বৃদ্ধির নিরিখে আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতের এগিয়ে থাকার পরিসংখ্যান অব্যাহত রয়েছে।

বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৭ লাখ ১ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এই সংখ্যা হল- ৩৬ লাখ ৫ হাজার। ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৬ হাজার ৩৪৮।

দৈনিক যে সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে, তারমধ্যে যত শতাংশের ফল পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ১২/১৩ দিন তা ছিল ৯ শতাংশের কম। কিন্তু গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার বেড়ে হয়েছে ১০.০৭ শতাংশ। গত ১০ দিনের তুলনায় দেশে করোনা পরীক্ষার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৬ লাখ ৯ হাজার ৯১৭ জনের।

-জেডসি