ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ১:৩৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুক্তামনির রক্তনালীতে টিউমার, অস্ত্রোপচার শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার

চর্মরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সাতক্ষীরার ১২ বছরের মেয়ে মুক্তামনির রক্তনালীতে টিউমার ধরা পড়েছে। হাতের রোগটি শনাক্তে করা বায়োপসি রিপোর্টে পাওয়ার পর তার রক্তনালীতে টিউমারের উপস্থিতি ধরা পড়ে।

রিপোর্ট পর্যবেক্ষণ ও চিকিৎসার কর্মপরিকল্পনা ঠিক করার পর মঙ্গলবার দুপুর ১২টায় ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার মুক্তমনির বায়োপসি রিপোর্ট করা হয়। গতকাল রাতে আমরা সেই রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট অনুযায়ী রোগটি বিরল নয়। তবে মুক্তামনির রক্তনালীতে টিউমার ধরা পড়েছে। সেটি সরাতে অস্ত্রোপচার করতে হবে।

আগামী শনিবার সকাল আটটায় অস্ত্রোপচার করা হবে। সামন্ত লাল সেন বলেন, অস্ত্রোপচারের জন্য আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। ১৩ সদস্যবিশিষ্ট এই বোর্ডের প্রধান করা হয়েছে ঢামেকের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালামকে।