ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পারিবারিক কলহে স্ত্রী-সন্তানকে খুন: ঘাতক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও তিন বছরের সন্তানকে হত্যা করেছেন হারুন অর রশীদ পলাশ নামে এক ব্যক্তি। ঘটনার পর ঘাতক পলাশকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুনারীতলা ইউনিয়ন পরিষদ সদস্য আকবার আলী জানান, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী হারুন অর রশীদ পলাশের সঙ্গে স্ত্রী শিখার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে শিশু তৌফিক ও তার মা শিখার মৃত্যু হয়। ঘাতক পলাশ চর গোপালপুর গ্রামের ফজলু মেম্বরের ছেলে। ঘটনার পর বুধবার সকালে পলাশকে আটক করেছে পুলিশ।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

-জেডসি