ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:৫২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

'নারী চালকরা গাড়ি চালালে দুর্ঘটনা ও যানজট কম'

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৫ জুলাই ২০১৪ মঙ্গলবার | আপডেট: ০১:০০ পিএম, ১৫ জুলাই ২০১৪ মঙ্গলবার

lady driver_0 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকাঃ নারী চালকরা যখন গাড়ি চালায় তখন ঠাণ্ডা মাথায় গাড়ি চালাানোর কারণে দুর্ঘটনার উৎসের আশঙ্কা কমে আসে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। একারণে যানজটের উৎসের আশঙ্কাও অনেক কমে আসে বলেও মনে করেন তিনি। রাজধানীর বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার চারটি অটো ট্রান্সমিন সম্বলিত ট্রেনিং কারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‌‌‌'মহিলারা যখন গাড়ি চালায় তখন ঠাণ্ডা মাথায় গাড়ি চালায়, সেক্ষেত্রে যানজট ও দুর্ঘটনার উৎসের আশঙ্কা অনেক কমে আসে।' তিনি নারীদের বেশি করে গাড়ি চালনায় যুক্ত হতে নারী চালকদের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান। তিনি বলেন, 'এখানে যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেখানে ১২৫ জনের মধ্যে মাত্র ১০ জন মহিলা রয়েছেন। মহিলা চালক যাতে আরও বেশি বেশি করে আসে সেজন্য মহিলা চালকদের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিচ্ছি।' উপযুক্ত প্রশিক্ষণের অভাব ও প্রশিক্ষিত চালকের অভাবে দুর্ঘটনা ও যানজট হচ্ছে বলে চালকদের সমালোচনা করেন তিনি। ১৫.০৭.২০১৪