ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীর কাছে মিলল ৯ কেজি স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

নারীর কাছে মিলল ৯ কেজি স্বর্ণের বার

নারীর কাছে মিলল ৯ কেজি স্বর্ণের বার

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারী স্বর্ণপাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বানেছা খাতুন সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাদিপুর গ্রামের বানেছা নামে একজন নারী স্বর্ণপাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবেন। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল সেখানে অভিযান চালায়। প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ওই নারীর বিরুদ্ধে স্বর্ণপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।