ঝিনাইদহে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার
ঝিনাইদহে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে সাপের কামড়ে আজ শনিবার সকালে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
নিহত শরিফা খাতুন (২২) ওই গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলের সাত মাসের অন্তঃসত্ত্বা শরিফা। রাত ৩টার দিকে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।
সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শরিফা খাতুনের ৩ বছরের একটি ছেলে রয়েছে।
