ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:০৩:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হারিকেন লরা`য় লণ্ডভণ্ড লুইজিয়ানা, মৃত্যু বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

হারিকেন লরা`য় লণ্ডভণ্ড লুইজিয়ানা, মৃত্যু বেড়ে ১৪

হারিকেন লরা`য় লণ্ডভণ্ড লুইজিয়ানা, মৃত্যু বেড়ে ১৪

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে হারিকেন লরার আঘাতে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে। কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদ মাধ্যম শুক্রবার এ তথ্য জানায়।

লুইজিয়ানার গভর্ণর জন বেল অ্যাডওয়ার্ড তার রাজ্যে অন্তত ১০ জনের প্রাণ হারানোর তথ্য নিশ্চিত করেছেন।

এদের অর্ধেকই মারা গেছে জেনারেটরের বিষাক্ত কার্বন মনো-অক্সাইডের কারণে। বাড়িতে গাছ ভেঙে পড়ে ও পানিতে ডুবে বাকিদের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যটিতে ৪ লাখ ৬৪ হাজার ৮১৩ গ্রাহক শুক্রবার বিদ্যুৎ বিহীন অবস্থায় ছিল।

টেক্সাসে মৃত চারজনের তিনজনই জেনারেটরের বিষাক্ত কার্বন মনো-অক্সাইডের কারণে মারা গেছে। বাকী একজন ঝড়ের প্রত্যক্ষ প্রভাবে মারা গেছে কিনা তা জানা যায়নি।

হারিকেন লরার প্রভাবে যে ২০ ফুট জলোচ্ছাসেরর আশঙ্কা করা হচ্ছিল তেমনটি হয়নি। হারিকেনটি এখন দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) পক্ষ থেকে বলা হয়, হারিকেনটি দুর্বল হয়ে গেছে। এটির বাতাসে গতিবেগ প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটারে নেমে এসেছে। তবে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তিনি সপ্তাহের শেষে ক্ষতিগ্রস্ত অঞ্চলটি পরিদর্শনে যাবেন।

এদিকে শুক্রবার হাইতির সিভিল প্রটেকশান সার্ভিস বলেছে, হারিকেন লরার কারণে সেখানে ৩১ জন প্রাণ হারিয়েছে।