বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৮ লাখ ৫০ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪২ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৮২ জন করোনাভাইরাসে মারা গেছে। একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ২০ হাজার ৭০২ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫০ হাজার ১৬৩ জনের। আর আক্রান্ত হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৭৮ হাজার ৪০৩ জন। তবে সুস্থ হয়েছে ১ কোটি ৭৭ লাখ ১ হাজার ২৭১ জন।
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৯৬০ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৭৯ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৬১৭ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৬ লাখ ১৯ হাজারের বেশি মানুষ।
বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে। সেখানে নতুন করে মৃত্যু হয়েছে ৬৭৩ জনের। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৬৩ হাজার ৮১৯ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯১ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৮৯৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।
এদিকে বৈশ্বিক আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছে ৩৬৯ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ২২৪ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে।
-জেডসি
