ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:০২:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়লো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যত দিন যাচ্ছে ভারতে ততই বেপরোয়া হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এতে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি। রবিবার ভারত তৃতীয়বার বৈশ্বিক সংক্রমণের দিনভিত্তিক হিসাবে রেকর্ড গড়ল। এদিন দেশটিতে ৭৮ হাজার ৭৬১ জন নতুন এই রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর আগে বিশ্বের কোনও দেশে ২৪ ঘণ্টায় এত মানুষ শনাক্ত হয়নি।

আজ সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৫৮৮তে দাঁড়িয়েছে। পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, ২ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৬ হাজার ৬৬৭ জন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জুলাইয়ের ১৬ তারিখ একদিনে মোট শনাক্ত হয়েছিলেন ৭৭ হাজার ২৯৯ জন। ভারত এই রেকর্ড ছাড়িয়ে যায় গত বৃহস্পতিবার। ভারতে এখন পর্যন্ত মোট ৩৬ লাখ ১৯ হাজার ১৬৯ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৬৪ হাজার ৬১৭ জনের।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৭ হাজার ২২৪ জন। সুস্থ ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন। ব্রাজিলে ১ লাখ ২০ হাজার ৮৯৬ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৬২ হাজার ৩১১ জন। সুস্থ ৩০ লাখ ৩১ হাজার ৫৫৯ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেওয়া রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ৯০ হাজার ৩২৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ৯৩ জন। পাঁচ নম্বরে থাকা পেরুতে ৬ লাখ ৪৭ হাজার ১৬৬ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ২৮ হাজার ৭৮৮ জন।
মেক্সিকোয় শনাক্ত রোগী ৫ লাখ ৯৫ হাজার হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৬৪ হাজার ১৫৮ জন মারা গেছেন সেখানে।

-জেডসি