ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২২:৫৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঘুমন্ত নারীর পেটে ঢুকে গেল ৪ ফুট লম্বা সাপ!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ঘুমন্ত নারীর পেটে ঢুকে গেল ৪ ফুট লম্বা সাপ!

ঘুমন্ত নারীর পেটে ঢুকে গেল ৪ ফুট লম্বা সাপ!

ঘুমন্ত এক নারীর পেটে ঢুকে গেল ৪ ফুট লম্বা একটি সাপ! গল্প নয়, ঘটনাটি সত্যি। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাশিয়ায়। ঘুমিয়ে ছিলেন এই রুশ নারী। এ অবস্থায় তার মুখ দিয়ে ৪ ফুট লম্বা একটি সাপ ঢুকে পেটের ভেতর চলে গেল। কিন্তু তিনি জানেনও না তা। শেষে অপারেশন করে সাপটি তার পেট থেকে বের করে আনা হয়।

ঘটনাটি ঘটেছে রাশিয়ায় ক্যাসপিয়ান সাগরের পাশে দাগেস্তান এলাকার একটি গ্রামে। ঘুম থেকে জেগে ওঠার পর ওই নারী অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথা শুরু হয় তার। পরে হাসপাতালে নিয়ে পরীক্ষা করে দেখা যায়, তার পেটে কিছু একটি রয়েছে। চিকিৎসকরা স্ক্যান করে কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েন। দেখতে পান নারীর পেটের ভেতর ৪ ফুট লম্বা সাপটি।

পরে ওই নারীকে চেতনাহীন করে গলায় ক্লিপ নজেল ঢুকিয়ে সাপটি তারা বের করে আনেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘আল বায়ান নিউজ’র টুইটারে ভিডিওটি আপলোড করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, অচেতন ওই নারীর মুখে যন্ত্র প্রবেশ করিয়ে ধীরে ধীরে টেনে বের করা হচ্ছে চিকন লম্বা সাপটিকে। যে চিকিৎসাকর্মী সাপটি বের করেন, তিনি রীতিমতো ভয় পেয়ে যান। যদিও সাপটি ততক্ষণে মারা গিয়েছিল।