নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৪ এএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। মঙ্গলবার বিকেলে দুই দেশের সরকার প্রধানের সঙ্গে টেলিফোনে কথা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, বিকেলে শেখ হাসিনাকে ফোন করেন নেপালের প্রধানমন্ত্রী। কুশল বিনিময় করেন দু’দেশের প্রধানমন্ত্রী। আলাপকালে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে।
-জেডসি
