ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:১৪:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় শুরু হবে।

করোনা মহামারির এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত সংসদের বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন বা সংসদ বাংলাদেশ টেলিভিশন অথবা বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার জন্য সকল গণমাধ্যমের প্রতি সংসদ সচিবালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

-জেডসি